Dhaka ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড

12 / 100 SEO Score

আর্সেনালের জার্সি গায়ে তোলার পর থেকেই একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন ম্যাক্স ডোম্যান। ১৬ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, এফ কাপ এবং আর্সেনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে নামার রেকর্ড গড়েছিলেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়লেন ডোম্যান।

গতকাল (শনিবার) রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে আতিথ্য দেয় আর্সেনাল। তবে ম্যাচজুড়ে অসংখ‍্য আক্রমণ ও গোলের জন্য শট নিয়েও সফরকারীদের দেয়াল ভাঙতে পারছিল না মিকেল আর্তেতার দল। ক্রমেই হতাশা ছড়িয়ে পড়ছিল আর্সেনালের গ্যালারিতে। শেষ মুহূর্তে ঝলক দেখালেন ডোম্যান। ভিক্টর গিওকেরেসের গোলে ভূমিকা রাখার পর অতিরিক্ত সময়ে তিনি নিজেও গোল করেছেন। ২-০ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেল গানাররা।

গিওকেরেস গোলটি করেন ৮৯ মিনিটে। ফলে যোগ করা সময়ে সমতার চেষ্টায় ফ্রি-কিকের সময় গোলরক্ষকসহ এভারটন সদলবদলে আর্সেনালের অর্ধে হানা দেয়। নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান ডোম্যান। এরপর আর্সেনালও সদলবদলে তার কাছে ছুটে গিয়ে উৎসবে মাতে। এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস রচনা করলেন ডোম্যান। গোল করেছেন মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে।

এতদিন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ছিল এভারটনের জেমস ভনের। ২০০৫ সালে তিনি ওই কীর্তি গড়েন ১৬ বছর ২৭০ দিন বয়সে। ডোম্যান তাকে দুইয়ে নামিয়ে দিলেন। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছেন– জেমস মিলনার (১৬ বছর ৩৫৬ দিন, ২০০২ লিডস ইউনাইটেড), ওয়েইন রুনি (১৬ বছর ৩৬০ দিন, ২০০২ এভারটন), রিও এনগুমোহা (১৬ বছর ৩৬১ দিন, ২০২৫ লিভারপুল), সেস ফ্যাব্রেগাস (১৭ বছর ১১৩ দিন, ২০০৪ আর্সেনাল) ও মিচেল ওয়েন (১৭ বছর ১৪৩ দিন, ১৯৯৭ লিভারপুল।

ম্যাচ শেষে তরুণ এই শিষ্যের প্রশংসা করে আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা বলেন, ‘এটি অভূতপূর্ব মুহূর্ত। ম্যাচের আগে আমরা কথা বলেীছ, জয়ের জন্য ক্লান্তিহীন আকাঙ্ক্ষা ছিল এবং সেই পথ খুঁজছিলাম। খেলোয়াড়দের নিবেদন, যোগ্যতা এবং প্রতিশ্রুতি অসাধারণ। কিন্তু এটি (ম্যাচ) যেভাবে শেষ হলো এমন কিছু আমরা আশা করিনি। এমিরেটসে আমাদের একসঙ্গে কাটানো সময়ের মাঝে এটি সেরা মুহূর্ত। আমার মনে হয় সে (ডোম্যান) স্টেডিয়ামে ভিন্ন আবহ এনে দিয়েছে। সে কেবল গোলই করেনি, পুরো খেলা পাল্টে দিয়েছে। যখনই বল পেয়েছে, তার কাজটা এমন ছিল যা প্রতিপক্ষের কাছে আমরা আরও হুমকি হয়ে উঠি। এই বয়সে, এমন পরিস্থিতি ও চাপের মুহূর্তে এটি স্বাভাবিক কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত আমার মাথায় কিছু চলছিল। সর্বশেষ অনুশীলন এবং কিছুদিনের মাঝে আমার মনে হচ্ছিল তার সময় আসছে। সে খুবই স্বাভাবিকভাবেই খেলেছে। সে কিছু একটা ঘটানোর সিদ্ধান্ত নেয় এবং এরপর যা করেছে অবিশ্বাস্য।’ ম্যাচটিতে ৭৪ মিনিটে বদলি নামানো হয় ডোম্যানকে। ওই সময় আর্তেতা তাকে বলেছিলেন, ‘যাও নিজের মতো করে খেলো এবং আমাদের জিতিয়ে আনো। আমরা জানতাম তার সামর্থ্য আছে, যা তাকে সুযোগ করে দিয়েছে এবং তার প্রতিফলন দেখিয়েছে সে।’

এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের ৩১ ম্যাচে ৭০। এর মধ্য দিয়ে তারা দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ ব্যবধানে এগিয়ে গেছে। তাতে অবশ্য ভূমিকা আছে সিটিরও। একইদিন তারা ওয়েস্ট হ্যামের সঙ্গে ১-১ সমতায় শেষ করে পয়েন্ট ভাগাভাগি করেছে। তবে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড

Update Time : ০৫:৪০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬