Dhaka ০৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফরিদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

10 / 100 SEO Score

ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় মো. লুৎফর রহমান (৪৭) এবং সদরে আজাহারুল ইসলাম (৫৭) নামের দুই ব্যক্তি বজ্রপাতে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা দেড়টার মধ্যে এ দুটি ঘটনা ঘটে।মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও পেশায় একজন কৃষক ছিলেন।

এদিকে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আজাহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গিতে (সিঅ্যান্ডবি ঘাট) এ ঘটনা ঘটে।মৃত আজাহারুল ইসলাম ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধুখালীতে শুক্রবার দুপুরে বাড়ির পাশে মাঠের জমিতে কাজ করার সময় বজ্রপাতে লুৎফর রহমানের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু বলেন, লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।মধুখালী থানার পরিদর্শক (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, মৌখিকভাবে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।

এদিকে ফরিদপুর সদরে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আজাহারুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গিতে এ ঘটনা ঘটে। ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ড বয় কাওসার হোসেন জানান, আজাহারুল ভাই আর আমি একসঙ্গে ডায়াবেটিস হাসপাতালে একই পদে চাকরি করি। উনার বিকালে হাসপাতালে ডিউটি ছিল। দুপুরে বাড়ির পাশে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের ওয়ার্ড মাস্টার (ইনচার্জ) রাজকুমার বিশ্বাস বলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে মাঠে গরু আনতে যান তিনি। কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও মাঠ থেকে ফিরে না আসায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Update Time : ০৩:৫৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬