Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা আসিয়ান কাপ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচটি হতে পারে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দলের পার্থক্য বেশ স্পষ্ট। ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে ৪৫ ধাপ পিছিয়ে থেকে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলের আগের ১০ দেখায় বাংলাদেশের জয় এসেছে মাত্র ১টিতে। বাকি ৯টি ম্যাচের মধ্যে ২টি ড্র হলেও ৭টিতেই হারের মুখ দেখতে হয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।

একসময় মালয়েশিয়ার সঙ্গে নিয়মিত খেললেও দীর্ঘ চার বছর পর আবার দলটির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে কুয়ালালামপুরে দেখা হয়েছিল দুই দলের। সেই ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।

তবে চার বছর পর এবার ভিন্ন মঞ্চ ও ভিন্ন বাস্তবতায় কুয়ালালামপুরের দলটিকে থামানোর নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল।

র‌্যাংকিংয়ে খুব একটা ভালো না করলেও হামজা চৌধুরী, সমিত শোম ও ফারহান আলিদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে বেশ লড়াকু দল সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

জাকার্তার ঐতিহাসিক মাঠে আজকের এই লড়াইয়ে আগের বাজে পরিসংখ্যান পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য থাকবে বাংলাদেশের।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 + 5 =

About Author Information

ফিফা আসিয়ান কাপ ম্যাচে বাংলাদেশ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে

Update Time : ০৯:২৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬