Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বললেন আফ্রিদি

12 / 100 SEO Score

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল। তারা নিজেদের মাঠে দুর্দান্ত ক্রিকেট খেলে। তবে আমরাও প্রস্তুত আছি তাদের বিপক্ষে লড়াইয়ের জন্যআগামীকাল বুধবার থেকে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ মঙ্গলবার মিরপুরে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বলেন, যেকোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে। সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।

বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী হলেও পাকিস্তান প্রস্তুতি আছে জানিয়ে আফ্রিদি বলেন, দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।আফ্রিদি আরও বলেন, তাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। সাহিবজাদা এখানে খেলেছে, হাসিবুল্লাহ খেলেছে। গত বছরও বেশ কয়েকজন খেলোয়াড় খেলেছে। আমার মনে হয় তাদের জন্য মানিয়ে নেয়া সহজ হবে কারণ তারা এই মাঠে এবং পিচে খেলেছে এবং কন্ডিশন সম্পর্কে জানে। আশা করি তারা তাদের সেরা ক্রিকেট খেলবে।

বাংলাদেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আফ্রিদি বলেন, আমি মনে করি ব্যাটাররা মুস্তাফিজকে খুব ভালো করেই চেনে। সম্প্রতি তার বিপক্ষে টি-টোয়েন্টি এবং পিএসএলেও খেলেছে। তাই আমাদের ব্যাটারদের জন্য খুব বেশি সমস্যা হবে না। তারা পরিস্থিতি অনুযায়ী তাদের স্বাভাবিক খেলাটাই খেলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বললেন আফ্রিদি

Update Time : ০৪:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬