Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলের র‌্যাংকিং পতন

12 / 100 SEO Score

ফিফা বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে বিভিন্ন দেশের জাতীয় দল। আন্তর্জাতিক উইন্ডো শেষে র‌্যাংকিংয়ে হালনাগাদ করার প্রথা ভেঙে এই মাসে শুরু হয়েছে ফিফার লাইভ র‌্যাংকিং। মানে প্রতি ম্যাচের পর তালিকার হিসাবনিকাশ হয়ে যায়। গতকাল (বৃহস্পতিবার) হয়েছে অনেক ম্যাচ। তারপর প্রকাশিত লাইভ র‌্যাংকিংয়ে দেখা গেছে বেশ কিছু পরিবর্তন।আগের দিন ফ্রান্স প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারিয়ে নাড়িয়ে দিয়েছে শীর্ষ দশের চারটি স্থান। কিলিয়ান এমবাপের গোলের পর হুগো একিতিকের লক্ষ্যভেদী শটে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছে ১০ জনের ফ্রান্স। এই জয়ে গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা র‌্যাংকিংয়ে উন্নতি করেছে। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেছে তারা। মৌরিতানিয়ার বিপক্ষে এই বিরতির প্রথম ম্যাচ খেলতে যাওয়ার আগে এক ধাপ নেমেছে আর্জেন্টিনা। ফ্রান্সের পরে তিন নম্বরে বিশ্ব চ্যাম্পিয়নরা।

বছরের প্রথম ম্যাচে খেলতে নেমে পরাজিত ব্রাজিল র‌্যাংকিংয়েও অবনতি দেখেছে। পাঁচ থেকে তারা এখন ছয়ে। তাদের পতনে পর্তুগালের উন্নতি হয়েছে। মেক্সিকোর বিপক্ষে রোববার মাঠে নামার আগে পঞ্চম স্থানে উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। যথারীতি এক নম্বরে আছে স্পেন। চারে ইংল্যান্ড। দশ দলের মধ্যে আগের মতোই শেষ চারটি স্থানে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।এদিকে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ হেরে গেছে। তার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। আগের র‌্যাংকিং তালিকায় ১৮০তম ছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হেরে তারা দুই ধাপ নেমে ১৮২ নম্বরে।

ফিফা আগে আন্তর্জাতিক উইন্ডোর পর র‌্যাংকিং প্রকাশ করত। প্রিয় দলের র‌্যাংকিং কত বাড়বে-কমবে এটা নিয়ে সমর্থকদের হিসাব নিকাশ করতে হতো। সম্প্রতি ফিফা উইন্ডো চলাকালে লাইভ রেটিং চালু করেছে। এটা এই মার্চ উইন্ডো থেকেই শুরু হয়েছে। যেখানে গতকাল অনুষ্ঠিত হওয়া এশিয়া, ইউরোপ ও অন্য মহাদেশের ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে পয়েন্ট ও র‌্যাংকিং প্রকাশিত হয়েছে। এই উইন্ডোর পরবর্তী ম্যাচের পর এটা আবার পরিবর্তন হবে। আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল স্থায়ী র‌্যাংকিং প্রকাশ করবে ফিফা

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ-আর্জেন্টিনা-ব্রাজিলের র‌্যাংকিং পতন

Update Time : ০২:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬