Dhaka ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-২২

12 / 100 SEO Score

মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে কয়েকদিন অবস্থানের পর আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এসব যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে আনা হচ্ছে।ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স লেকেনহেথ থেকে এফ-২২ স্টিলথ যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করছে। এগুলোর সঙ্গে আছে কেসি-৪৬ রিফুয়েলার বিমান।

গত সপ্তাহে যুক্তরাজ্যের লেকেনহেথে এসব বিমান আসে এবং কয়েকদিন সেখানে অবস্থান করে। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল রিফুয়েলার বিমান সংশ্লিষ্ট সমস্যার কারণে এগুলো এখানে অবতরণ করেছিল।যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে রণতরীসহ যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে। এরমধ্যে এখন সেখানে যাচ্ছে অত্যাধুনিক এ যুদ্ধবিমানগুলো।টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে উড়ে যেতে দেখা গেছে। যারমধ্যে এফ-৩৫, এফ-২২, এফ-১৫ এবং এফ-১৬ রয়েছে।

বিমান ট্র্যাক করা ৩০ সদস্যের একটি দল জানিয়েছেন, মধ্য ফেব্রুয়ারি থেকে এসব যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের দিকে যাওয়া শুরু করে। এগুলোর সঙ্গে জ্বালানি ট্যাংকার এবং কয়েকশ কার্গো বিমানকেও ওই অঞ্চলে উড়ে যেতে দেখা গেছে।এদিকে যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঁঘাটিতে এসেছে। বর্তমানে এটি ইরান থেকে মাত্র আড়াই হাজার কিলোমিটার দূরে রয়েছে।

গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর ইউএসএস জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের শর্ত মেনে চুক্তি করবে। যে শর্ত মানলে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বাতিল করে দিতে হবে, মিসাইলের দূরত্ব বা রেঞ্জ কমাতে হবে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো প্রক্সি বাহিনীকে সহায়তা করতে পারবে না।

ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন যদি ইরান তাদের শর্ত মেনে চুক্তি না করে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে একটি রণতরীসহ যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিতে আসছে ইউএসএস জেরাল্ড ফোর্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এফ-২২

Update Time : ০৭:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬