Dhaka ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে মেঘের আনাগোনা, ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি মার্কিন হামলার জবাবে জর্ডানে ইরানের পাল্টা আঘাত বাড়ছে ই-বর্জ্য, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য আবেদনের পাহাড় সম্মিলিত ইসলামী ব্যাংকে, দুই দিনে উত্তোলন ৬৭০ কোটি বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ, চট্টগ্রামে সপ্তাহে আক্রান্ত ৫ শতাধিক ইসরায়েলি বসতি নিয়ে কঠোর অবস্থানে ইউরোপের ১২ দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ৭ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাকিস্তানের নাশরা বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী

মার্কিন হামলার জবাবে জর্ডানে ইরানের পাল্টা আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ওমান উপসাগর ও খারগ দ্বীপের কাছে ইরানের পাঁচটি তেলের ট্যাংকারে মার্কিন হামলার পর এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। দুই দিনে মার্কিন যুদ্ধজাহাজে দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ‘সেন্টকম’ এক বিবৃতিতে জানায়, ওমান উপসাগরে এম/টি কাভিজ, এম/টি চারমিনার, এম/টি হরাইজন ১ ও এম/টি রিয়েস্কো এবং খারগ দ্বীপের কাছে এম/টি দরিয়া নামের পাঁচটি ইরানি তেলের ট্যাংকার ধ্বংস করা হয়েছে। আঘাত হানার আগে চালকদের জাহাজ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, তারা জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডিডিজি-১১৯ ও ডিডিজি-৫৩ সহ ওই অঞ্চলে মোট ২টি মার্কিন নৌজাহাজ এবং ৮টি ট্যাংকারে হামলায় ব্যাপক ক্ষতির দাবি করেছে আইআরজিসি।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানায়, তারা ইরানের ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি সফলভাবে ধ্বংস করেছে এবং দুটি জনহীন এলাকায় পড়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ওয়াশিংটন পিছু হটবে না এবং মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টার জবাব হিসেবে ইরান আরও ট্যাংকার হারাবে।

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আলী আবদুল্লাহি আগেই মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছিলেন। ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের মধ্যে ঘটা এই গোলাগুলির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯.৪৯ ডলারে পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − eight =

About Author Information

মার্কিন হামলার জবাবে জর্ডানে ইরানের পাল্টা আঘাত

Update Time : ০৪:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬