Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়াদে বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় আহত বহু মানুষ

আর্ন্তজাতিক ডেস্ক
4 / 100 SEO Score

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমানবন্দর লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের মিসাইল হামলার ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। আহতদের মধ্যে পাঁচ সৌদি নাগরিকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৌদির একটি কূটনৈতিক সূত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, “হুথিরা বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। রিয়াদ বিমানবন্দর একটি বেসামরিক স্থাপনা।”

রিয়াদের হাসপাতালের একটি সূত্র গুরুতর পাঁচজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কয়েক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন, যারমধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগ সৌদির নাগরিক। আর যে পাঁচজন আইসিইউতে আছেন তাদের সবাই সৌদির।

সূত্রটি এএফপিকে বলেছেন, “হুথিদের মিসাইল হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগ সৌদির মানুষ। অন্তত পাঁচজন আইসিইউতে আছেন যারা সবাই সৌদির নাগরিক। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে আসা হয়।”

এরআগে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, হুথিরাই এ হামলা চালিয়েছে।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলা হয়েছে। এরমধ্যে গত বৃহস্পতিবার এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।

হুথিরা ওইদিন বিমানবন্দরের অবকাঠামোর পাশপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানকেও টার্গেট করে। এতে ওই পাইলটের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে। হুথিরা এক্ষেত্রে রিয়াদ বিমানবন্দরকে সবচেয়ে বড় টার্গেটে পরিণত করেছে। তারা সতর্কতা দিয়েছে, যদি কোনো বিমানসংস্থা সৌদির আকাশ দিয়ে বিমান চালায় তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: এএফপি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 5 =

About Author Information

রিয়াদে বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় আহত বহু মানুষ

Update Time : ০৫:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬