সংবাদ শিরোনাম :
রোনালদোর গোলে নতুন বিশ্বরেকর্ড
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে বিশ্বকাপের গ্রুপ পর্বে নতুন গোলরেকর্ড গড়েছে এবারের আসর। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ম্যাচে তার করা গোলটি টুর্নামেন্টের ১৩৭তম গোল হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়, যা গ্রুপ পর্বে এক আসরে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড।
প্রথমবার বিশ্বকাপে খেলছে ৪৮ দল। টুর্নামেন্ট ইতিহাসে যা সর্বোচ্চ। কিন্তু ২০১৪ বিশ্বকাপের চেয়ে তিনটি কম ম্যাচেই গ্রুপ পর্বে গোলের রেকর্ড ভেঙে গেল।
এবারের আসরে ১৯৫৮ বিশ্বকাপের পর সবচেয়ে দ্রুততম সময়ে একশ গোলের রেকর্ড হয়েছে। ৩৩ ম্যাচেই ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছে এই আসর।




















