Dhaka ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে রয়েছেন। বাসায় পড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।এরপর তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউ সাপোর্টের প্রয়োজনীয়তার কথা জানান।

তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভর্তি করার পরপরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সোমবার (১১ মে) দুপুরে তার মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তীতে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও আবার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শর্মিষ্ঠা রহমান বলেন, আব্বার অবস্থা খুবই জটিল। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে। সবার কাছে আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই গুণীজন স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

Update Time : ০৩:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬