Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভেঙে ঘোরাঘুরি, জরিমানা তিন ক্রিকেটারের

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

এশিয়ান গেমসে মাঠের ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলোচনায় বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে জাপানের এক শহর থেকে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এশিয়ান গেমস চলাকালে টিম ম্যানেজমেন্টের অনুমতি কিংবা অবগতির বাইরে ভ্রমণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নজরে আসার পর তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্রের দাবি, নিয়ম ভঙ্গের কারণে প্রত্যেক ক্রিকেটারকে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে বিসিবি এখন পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠাকিভাবে কিছু জানায়নি।

এশিয়ান গেমসে বাংলাদেশ দল এবার স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে গিয়েছিল। পুরুষ দলের পাশাপাশি নারী দলও ভালো ফলের প্রত্যাশা নিয়ে অংশ নেয়; কিন্তু শেষ পর্যন্ত পুরুষ দলও প্রত্যাশিত সাফল্য পায়নি, নারী দলও পদক জিততে পারেনি। ফলে মাঠের ফল নিয়ে হতাশার মধ্যেই তিন ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

12 − ten =

About Author Information

শৃঙ্খলা ভেঙে ঘোরাঘুরি, জরিমানা তিন ক্রিকেটারের

Update Time : ০৬:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬