Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব নাগরিক সমানভাবে পাবে আইনি সহায়তা

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দেশের কনো নাগরিক আইনি সহায়তা থেকে বঞ্চিত হবে না। বর্তমান সরকারের উদ্দেশ্য প্রত্যেককে সমানভাবে আইনি সহায়তা দেওয়া। বিগত দিনগুলোতে দেখা গেছে আইন শুধু ধনিদের জন্য ছিল।আইনের কাছে গরিবরা ছিল অসহায়। বর্তমানে আইন সবার জন্য সমান হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই অডিটোরিয়ামে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত ‘ক্ষুদ্রঋণ খাতে কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই। তিনি বলেন, বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, কেউ কেউ এই সংশোধনীকে হেবা আইনের লঙ্ঘন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। কিন্তু সংশোধিত আইনে স্পষ্টভাবে বলা হয়েছে, হেবা বা অন্য কোনো আইনের আওতায় কোনো ধর্মের মানুষের সম্পত্তি হস্তান্তর এই সংশোধনীর কারণে বাধাগ্রস্ত হবে না।

তিনি আরও বলেন, দান, উইল কিংবা অন্য যেকোনো বৈধ উপায়ে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও এই সংশোধনী কোনো বাধা সৃষ্টি করবে না। যারা বিতর্ক সৃষ্টি করছেন, তারা আইনের সংশ্লিষ্ট অংশ না পড়েই রাজনৈতিকভাবে বিষয়টি উপস্থাপন করছেন। তিনি সবাইকে আইনটি ভালোভাবে পড়ার আহ্বান জানান।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − seventeen =

About Author Information

সব নাগরিক সমানভাবে পাবে আইনি সহায়তা

Update Time : ০৬:১৫:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬