Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সানায় হামলার প্রস্তুতি, পাল্টা জবাবের হুমকি হুথিদের

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার আশঙ্কায় বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সানায় হামলা হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সানায় ‘বিশেষ অভিযান’ চালানো হবে। সে কারণেই বেসামরিকদের আগেভাগে সরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তিনি এক্স-এ একটি ম্যাপ প্রকাশ করে সরে যাওয়ার নির্দেশনা জারি করেন। ম্যাপে দেখানো হয়েছে সানার ইয়েমেনি তেল কোম্পানি বা আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন। মুখপাত্র বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষ যেন দ্রুত নিরাপদ স্থানে চলে যান।

এই ঘোষণার পরপরই পাল্টা হুমকি দিয়েছে হুথিরা। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, সানায় কোনো হামলা হলে সৌদি রাজধানী রিয়াদে কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

দুই পক্ষের মধ্যে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চরমে। গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এর পর থেকেই সৌদি পক্ষ হুথিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে আসছে।

সূত্র: আলজাজিরা

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen + 9 =

About Author Information

সানায় হামলার প্রস্তুতি, পাল্টা জবাবের হুমকি হুথিদের

Update Time : ০২:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬