Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌরশক্তিতে নতুন দিগন্ত উন্মোচন ওয়ালটনের

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সমন্বিত ‘ওয়ালটন সোলার ইকোসিস্টেম’ চালু করেছে দেশের প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সৌরবিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি গৃহস্থালির বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য সৌরশক্তিতে পরিচালনার সুযোগ তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ও টেকসই উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছে ওয়ালটন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সোলার ইকোসিস্টেমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ওয়ালটন জানায়, নিজস্ব কারখানায় রুফটপ ও ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩২ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন করছে। উৎপাদিত বিদ্যুতের বড় অংশ নিজস্ব শিল্পকারখানায় ব্যবহারের পাশাপাশি নেট মিটারিং ব্যবস্থায় জাতীয় গ্রিডে বছরে গড়ে প্রায় ১১৫০ মেগাওয়াট-ঘণ্টা সৌরবিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

ইকোসিস্টেমের আওতায় সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সোলার কেবলসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি সৌরশক্তিনির্ভর ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টিভি, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার ও ফ্যান যুক্ত করা হয়েছে। হাইব্রিড প্রযুক্তির ফ্রিজ, এসি ও টিভি পর্যাপ্ত সূর্যালোকে সরাসরি সৌরবিদ্যুতে চলবে। সৌরবিদ্যুতের ঘাটতি হলে স্বয়ংক্রিয়ভাবে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নিয়ে চালু থাকবে এসব পণ্য।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে কম খরচে জনগণের বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি আমদানি হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে। শুধু আলো নয়, ফ্রিজ, এসি ও অন্যান্য ইলেকট্রনিকস পণ্যও সৌরশক্তিতে চালানো যাবে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম বলেন, এ উদ্যোগ গ্রাহকদের বিদ্যুৎ বিল সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং সবুজ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলমের মতে, সোলার ইকোসিস্টেম ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি এবং বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে সহায়ক হবে। ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, দেশেই প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরাই ওয়ালটনের লক্ষ্য।

এ ছাড়া সৌরবিদ্যুৎ সংরক্ষণ, জরুরি বিদ্যুৎ সরবরাহ এবং নিরাপদ বিদ্যুৎ সংযোগের সুবিধা দিতে ই-বাইকের ব্যাটারি প্রযুক্তি ও বিশেষায়িত সোলার কেবলও ইকোসিস্টেমে অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − ten =

About Author Information

সৌরশক্তিতে নতুন দিগন্ত উন্মোচন ওয়ালটনের

Update Time : ০১:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬