সংবাদ শিরোনাম :
১৪ দিনে রেমিট্যান্স ১৫৪ কোটি ডলার
নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৬ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৪ জুলাইই দেশে এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স।
নতুন অর্থবছরের শুরুতে রেমিট্যান্সে ২১ দশমিক ৮ শতাংশের এই প্রবৃদ্ধি প্রবাসী আয় প্রবাহের ঊর্ধ্বমুখী ধারারই প্রতিফলন। বিশ্লেষকদের মতে, এই প্রবৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
ইউএনবি




















