Dhaka ০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাওনা আদায়ের নামে ‘মামলা-বাণিজ্য’, আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন প্রতিপক্ষের রক্ষণ ভেঙে মেসির জোড়া গোল, জিতলো মায়ামি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার কানাডায় সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা মালয়েশিয়ায় চলতি বছরে বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি আটক কক্সবাজারে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, একই পরিবারের ছয়জন ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ ত্রিদেশীয় সিরিজে হার দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু

৩২তম জন্মদিনে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

নিজের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা কিপার-ব্যাটার লিটন দাস তার ৩২তম জন্মদিনটি অসাধারণ এক বিশ্ব রেকর্ডে স্মরণীয় করে রাখলেন। আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে চমৎকার এক ডিসমিসালের মাধ্যমে ১৫০ বছরের দীর্ঘ টেস্ট ক্রিকেট ইতিহাসে একক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন তিনি।

আফগান ব্যাটার ইকরাম আলিখিলকে আউট করতে ইবাদত হোসেনের লেগ স্টাম্পের বাইরের বলে বাঁ দিকে চোখ ধাঁধানো ডাইভ দিয়ে ক্যাচটি ধরেন লিটন। এই ক্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে কিপিংয়ে ৯টি ডিসমিসাল এবং ব্যাট হাতে সেঞ্চুরি ও ফিফটি করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে নিলেন তিনি।

টেস্ট ইতিহাসে এই কীর্তি ইতিপূর্বে আর কারোরই ছিল না। এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ডেনিস লিন্ডসি ব্যাট হাতে ৬৯ ও ১৮২ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৮টি ডিসমিসাল করেছিলেন। আবুধাবি টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করার পর উইকেটের পেছনে ৯টি ডিসমিসাল করে ডেনিস লিন্ডসির প্রায় ৬০ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস।

ম্যাচের আগের দিনই খালেদ মাসুদ পাইলটের ১ টেস্টে ৭ ডিসমিসালের জাতীয় রেকর্ড টপকে গিয়েছিলেন লিটন। মঙ্গলবার শেষ দিনে ইকরাম আলিখিলের ক্যাচটি লুফে নিয়ে নিজের ডিসমিসাল সংখ্যা ৯-এ নিয়ে যান তিনি। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে পতন হওয়া চার উইকেটের প্রতিটিতেই ছিল উইকেটের পেছনে থাকা লিটনের প্রত্যক্ষ অবদান।

বিশ্ব রেকর্ড গড়ার পরও লিটন দাসের সামনে ঝুলছে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ডিসমিসালের একক রেকর্ড গড়ার বিরল সুযোগ।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ১১টি ডিসমিসাল করার যৌথ রেকর্ড রয়েছে ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ভারতের রিশভ পন্তের। আর মাত্র দুটি ডিসমিসাল করলে লিটন ছুঁয়ে ফেলবেন এই তিন কিংবদন্তিকে; আর তিনটি ডিসমিসাল করতে পারলে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের একক বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 − 1 =

About Author Information

৩২তম জন্মদিনে বিশ্ব রেকর্ড গড়লেন লিটন দাস

Update Time : ০১:৫০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬