Dhaka ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলায় প্রভাবহীন রোনালদো, পর্তুগাল হেরেও যেতে পারতো

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

ডিআর কঙ্গোর বিপক্ষে দ্রুত গোল করে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে লিড নেওয়ার পর আর লক্ষ্যভেদ করতে পারেনি ইউরোপিয়ান দলটি। প্রথমার্ধের শেষ দিকে কঙ্গোর ঐতিহাসিক সমতাসূচক গোলে ১-১ ড্র নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে তাদের।

শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেললেও নেভেসের গোলের পর পর্তুগালের আক্রমণে ধার কমে যায়। পুরো ম্যাচে তারা আর কোনো শট অন টার্গেট রাখতে পারেনি। বরং বিরতির আগে কঙ্গোর পাল্টা আক্রমণে গোল হজম করে চাপে পড়ে দলটি।

ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ৯০ মিনিটে মাত্র তিনটি শট নেন, তবে কোনোটিই কাঙ্ক্ষিত ফল দেয়নি। তার কাছ থেকে বড় পারফরম্যান্সের প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি।

খেলা শেষে হিউস্টনের স্টেডিয়ামের মিক্সড জোনে রোনালদো বলেন, ‘আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারতো।’ প্রতিপক্ষের কয়েকটি আক্রমণে হারের সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে স্বীকার করেন তিনি।

ম্যাচের ফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিক্রিয়া জানান পর্তুগিজ অধিনায়ক। তিনি লেখেন, ‘আমরা এমন শুরু চাইনি, কিন্তু এটাই শেষ নয়। আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’

এই ড্রয়ের ফলে গ্রুপ পর্বে পর্তুগালের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

20 − 6 =

About Author Information

খেলায় প্রভাবহীন রোনালদো, পর্তুগাল হেরেও যেতে পারতো

Update Time : ০৭:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬