মানবিক উদ্যোগে আলোর উদয় ফাউন্ডেশন: অসহায়দের মাঝে চাল বিতরণ
রাজধানীর বাংলামোটরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত, নিম্নআয়ের ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর উদয় ফাউন্ডেশন।এ কর্মসূচিতে শতাধিক অসচ্ছল পরিবারের হাতে খাদ্যসহায়তা তুলে দেওয়া হয়।
শুক্রবার (১০ জুলাই) অনুষ্ঠিত আলোর উদয় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া। আয়োজকরা জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি। সেই লক্ষ্য থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
কর্মসূচিতে স্বেচ্ছাসেবকেরা সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করেন। খাদ্যসহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোর উদয় ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সংগঠনটি শুধু খাদ্য সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়। পথশিশুদের শিক্ষা সহায়তা, দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রেখে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেও সংগঠনটি কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলোর উদয় ফাউন্ডেশনের সভাপতি মো: জাহিদ হাসান হৃদয় এবং ফাউন্ডেশনের সাধারন সম্পাদক: সাব্বির মাহামুদ রিমন সহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা । বক্তারা বলেন, সমাজের প্রতিটি সমর্থ্যবান ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দারিদ্র্য ও খাদ্যসংকটে থাকা বহু পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
“চাল বিতরণ কর্মসূচি ২০২৬” শীর্ষক এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল Ajker Business Bangladesh ও Durniti Barta এবং করপোরেট পার্টনার ছিল NR Enterprise। অনুষ্ঠানে সংগঠনের স্লোগান “প্রতিটি কোণে ছড়িয়ে পড়ুক আলোর উদয়” তুলে ধরা হয়, যা সমাজের প্রতিটি প্রান্তে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।
আলোর উদয় ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও বৃহত্তর পরিসরে জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।





















