Dhaka ০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) খানকাপাড়া সবুজ সংঘের আয়োজনে এবং আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নেন। যাচাই-বাছাই শেষে উন্নত চিকিৎসা ও সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের সভাপতি ও টেক্সাস এস্টেট বিএনপির সন্মানিত সেক্রেটারি জনাব শেখ জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর জনাব শেখ রবিউল আলম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা জনাব মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব) পিরলি নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া বরকতিয়া খানকা শরীফ সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন এবং কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব গোলাম মোর্শেদ শেখ ।

এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই ক্যাম্প পরিচালিত হয় । ক্যাম্পে আসা বিপুলসংখ্যক রোগীর মধ্য থেকে যাচাই-বাছাই করে উন্নত চিকিৎসার জন্য ৪৫ জন চোখের সমস্যাজনিত সেবাগ্রহীতাকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের উদ্দেশ্যে যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

সংগঠনটির পক্ষ থেকে এই রোগীদের যাতায়াত ও সার্বিক সহযোগিতার দায়িত্ব নেওয়া হয়। ক্যাম্পে সার্বিক কারিগরি ও সেবামূলক সহযোগিতা করেন আলফাজ শেখ, বাদশাহ শেখ এবং আদনান খান ।চোখের উন্নত ও ব্যয়বহুল চিকিৎসা দোরগোড়ায় পেয়ে এবং বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে চিকিৎসাসেবা গ্রহণকারী প্রান্তিক রোগীরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খানকাপাড়া সবুজ সংঘের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা ।

খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) জনাব তানভীর হাসান বাপ্পি বলেন, “গ্রামের সাধারণ মানুষ আর্থিক অসচ্ছলতা ও সচেতনতার অভাবে চোখের নানা সমস্যা নিয়ে অত্যন্ত কষ্টদায়ক জীবন পরিচালনা করেন। তাদের এই কষ্ট থেকে মুক্তি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের এই অসামান্য সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

ভবিষ্যতেও যেন তারা গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে এই ধরনের সেবামূলক ক্যাম্প অব্যাহত রাখে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি ‎বিনামূল্যে এই চক্ষু ক্যাম্প ও অপারেশন কার্যক্রমে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ, সাংগঠনিক সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − 11 =

About Author Information

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৪:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬