Dhaka ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‌‍‍‍‍’উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮,৪৪৪ আবেদন অবশিষ্ট ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দেশের তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করা এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে।

বাংলাদেশ ব্যাংক পরিচালিত ‘উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র সক্রিয়করণ পর্যায়ে আট বিভাগের আটটি জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসব আবেদন জমা দেন আগ্রহী তরুণ উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়, ৫ হাজার ৩৫১টি। এ ছাড়া রংপুরে ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি আবেদন জমা পড়েছে।

অন্য জেলাগুলোর মধ্যে হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন পাওয়া গেছে।
প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। এসব জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়। নীতিমালাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal-এ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, এ কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন তরুণদের চিহ্নিত করে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এর ফলে নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগ গড়ে ওঠার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়বে বলে আশা করা হচ্ছে।

দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্মসূচিটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 1 =

About Author Information

‌‍‍‍‍’উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলায় ১৮,৪৪৪ আবেদন অবশিষ্ট ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর

Update Time : ০৬:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬