Dhaka ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩০ বছর বয়সে হজ করা সারহুদার ১৩২-এ মৃত্যু

8 / 100 SEO Score

১৩০ বছর বয়সে পবিত্র হজ পালন করে আলোচনায় আসা আলজেরীয় নারী হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসন অনুযায়ী, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৩২ বছর। দীর্ঘ জীবন, বড় পরিবার এবং জীবনের শেষ প্রান্তে এসে হজ পালনের কারণে তিনি আলজেরিয়াজুড়ে পরিচিতি পেয়েছিলেন। সম্প্রতি সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া তার হজ পালনের ভিডিওচিত্র শেয়ার করে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে

সারহুদার জন্ম গালমা প্রদেশের শিনিউ এলাকায়। পরে তিনি তেবেসা শহরে বসবাস করতেন। ১৮৯৪ সালে জন্মগ্রহণ করা এই নারী দীর্ঘ জীবন, বড় পরিবার এবং জীবনের শেষ দিকে হজ পালনের কারণে দেশজুড়ে পরিচিতি পান। তার মৃত্যুতে আলজেরিয়ায় শোকের পাশাপাশি ব্যাপক আগ্রহও তৈরি হয়েছে।

২০ বছর বয়সে বিয়ে করেন সারহুদা। তার ১৫ জন সন্তান ছিল। জীবনের বড় অংশটাই তিনি সন্তান, নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের সঙ্গে কাটিয়েছেন।

২০২৪ সালের জুনে ১৩০ বছর বয়সে তিনি পবিত্র হজ পালন করেন। এতে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে সৌদি আরবে হজ করতে যাওয়ার খবর তখন গণমাধ্যমে বেশ গুরুত্ব পায়। এর আগে তিনি দুইবার ওমরাহ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৮৯৪ সালের জন্মসন ধরলে সারহুদার জীবদ্দশায় আলজেরিয়ার ইতিহাসের বড় বড় পরিবর্তন ঘটে গেছে। তিনি ফরাসি ঔপনিবেশিক শাসন দেখেছেন, স্বাধীনতা সংগ্রাম ও দেশের স্বাধীনতা অর্জনের সময়কাল পার করেছেন। এরপর কয়েক দশকের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনেরও সাক্ষী ছিলেন তিনি।

তেবেসায় পরিবারের সঙ্গে থাকা এই নারীর জীবনকাহিনি আলজেরিয়ার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। তার দীর্ঘ জীবন একাধিক প্রজন্মের পরিবর্তন ও দেশের ইতিহাসের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + 12 =

About Author Information

১৩০ বছর বয়সে হজ করা সারহুদার ১৩২-এ মৃত্যু

Update Time : ১২:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬