Dhaka ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চোয়ালের অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় মার্টিনেজ

8 / 100 SEO Score

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়ার পর চোয়ালের অস্ত্রোপচার করাতে হয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। তবে স্বস্তির খবর, সফলভাবে সম্পন্ন হয়েছে তার অস্ত্রোপচার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষক। তিনি লিখেছেন, ‘শুভকামনা বার্তার জন্য সবাইকে ধন্যবাদ। অস্ত্রোপচার ভালোভাবে সম্পন্ন হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি। কয়েক সপ্তাহের মধ্যেই মাঠে ফিরবো।’

শনিবার (১৭ অক্টোবর) এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন এমিলিয়ানো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষের পর মাথায় আঘাত পান বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। মাঠেই তাকে ১০ মিনিটের বেশি সময় ধরে চিকিৎসা দেওয়া হয়। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে।

সংঘর্ষের পর মার্টিনেজকে কিছুক্ষণ নড়াচড়া না করে পড়ে থাকতে দেখা যায়। দুই দলের চিকিৎসক দল এবং জরুরি চিকিৎসাকর্মীরা দ্রুত মাঠে ছুটে যান। চিকিৎসা চলাকালে মার্টিনেজকে কাঁদতে দেখা যায়। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seven − 1 =

About Author Information

চোয়ালের অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় মার্টিনেজ

Update Time : ১২:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬