Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকল্যাণ ও গবেষণায় উপাচার্যের নানা উদ্যোগ

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

নেতৃত্বের প্রকৃত পরিচয় পদমর্যাদায় নয়, বরং দায়িত্ববোধ, নৈতিকতা, মানবিকতা ও কর্মের মাধ্যমে—এমন দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

২০২৬ সালের ১৭ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষার্থীদের জীবনমান বৃদ্ধি, গবেষণার পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, অবকাঠামোগত অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছেন। তাঁর উদ্যোগগুলোর অন্যতম প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের স্বার্থকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্রে রাখা।

শিক্ষার্থীদের পাঠ ও গবেষণার পরিবেশ উন্নয়নে প্রতিটি আবাসিক হলের সেমিনার কক্ষ বা লাইব্রেরিতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের আসনসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করতে কেন্দ্রীয় গ্রন্থাগারে লিফট ও র‍্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে ক্যাম্পাসে চারটি ফুড কোর্ট প্রতিষ্ঠা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং জরুরি চিকিৎসাসেবা জোরদারে দুটি আধুনিক অ্যাম্বুলেন্স সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আবাসন সংকট নিরসনে নির্মাণাধীন আবাসিক হলগুলোর কাজ ত্বরান্বিত করতে প্রকৌশল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্যাম্পাস পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে স্বতন্ত্র কনজারভেন্সি বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় অনুমোদিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার প্রতিও গুরুত্ব দিচ্ছেন উপাচার্য।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে পাকিস্তানের NUML ও FAST-NUCES এবং জাপানের Yamagata University, Ritsumeikan University ও National Institute for Environmental Studies-এর সঙ্গে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উচ্চশিক্ষা, বৃত্তি, যৌথ গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

উপাচার্যের মানবিক নেতৃত্বের বিষয়টিও বিশ্ববিদ্যালয় পরিবারের আলোচনায় এসেছে। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেওয়া, প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিপদে পাশে দাঁড়ানোর বিষয়গুলো তাঁর দায়িত্বশীল ও মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।

এ ছাড়া প্রশাসনিক স্বচ্ছতা, উপহার গ্রহণে অনাগ্রহ, আনুষ্ঠানিকতার পরিবর্তে কর্মকে প্রাধান্য দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কার্যকর প্রশাসনিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, গৃহীত উদ্যোগগুলোর যথাযথ বাস্তবায়ন ও ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতায় আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। তাঁদের মতে, একজন উপাচার্যের সাফল্য শুধু পরিকল্পনায় নয়, বরং সেই পরিকল্পনার বাস্তব ফলাফলের মধ্য দিয়েই মূল্যায়িত হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − eight =

About Author Information

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকল্যাণ ও গবেষণায় উপাচার্যের নানা উদ্যোগ

Update Time : ১১:১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬