Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’ ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিনি আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু আন্তর্জাতিক আইনি পথেই শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আরটিজিএস লেনদেন মদিনা অঞ্চলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট চাঁদে বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

সন্ধা হলেই রাজধানির বুকে ককটেল ছুড়ছে দূর্বৃত্তরা

8 / 100 SEO Score

সন্ধার পরেই রাজধানীর বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণের ঘটনা।দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে দোকানপাট ও গণপরিবহন। অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে রাজধানীর জনজিবনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

আজ সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, উত্তরার শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে এবং বাঙলা কলেজের ক্যাম্পাসের গেটে ও পোস্তগোলা ব্রিজের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসের এক পাশে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

অন্যদিকে বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ককটেল ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পোস্তগোলা সেতুর ওপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রাজধানীর মালিবাগ মোড়ের গ্যাস পাম্পের সামনেও দুটি ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ব্যাগভর্তি ককটেল পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। সেখানে বৃষ্টির মধ্যেই পুলিশের সদস্যরা অবস্থান করছেন। বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানানো হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight − 1 =

About Author Information

সন্ধা হলেই রাজধানির বুকে ককটেল ছুড়ছে দূর্বৃত্তরা

Update Time : ০৮:০০:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬