Dhaka ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চানু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

কুমিল্লার সাতরা চম্পকনগরে মরহুম নুরুল হক (চানু চেয়ারম্যান) ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় চম্পকনগর সাতরা দক্ষিণপাড়া শীলবাড়ি সংলগ্ন কে আলীর বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

‘মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি’ স্লোগানে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব ও আড়াইওড়া একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ১-০ গোলে আড়াইওড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নোয়াপাড়া স্পোর্টিং ক্লাব।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী মো. আনোয়ারুল হক। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইটভাটা সমিতির সভাপতি মো. ফরহাদ হোসেন, জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম ভূইয়া, জেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী মনজু, আদর্শ সদর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অন্তর, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মেম্বার এবং আদর্শ সদর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন আহমেদ রিপন।

আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা (শুভ) সার্বিক পরিচালনায় এবং মো. আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব মো. মিলন, ওয়ার্ড কমিটির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হক, যুবদল নেতা ইফতি, সোহাগ, নুরুল আমিন, মো. সজীব, নাদিম ও মহিউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. আনোয়ারুল হক বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করে। তাই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − nine =

About Author Information

চানু চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ০৩:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬