Dhaka ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ধাপে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত ৯৮৪২ জন প্রার্থী

8 / 100 SEO Score

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—শিক্ষক নিবন্ধনের তিনটি ধাপেই সফলভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ১৮তম শিক্ষক নিবন্ধনের ৯ হাজার ৮৪২ জন প্রার্থী। ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত এসব প্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন।

সুপারিশবঞ্চিত প্রার্থীদের দাবি, এনটিআরসিএর ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুযায়ী শূন্যপদের বিপরীতে ১৮তম নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়। এতে পাশের হার ছিল মাত্র ৩ দশমিক ২৪ শতাংশ। অথচ ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী সুপারিশ পেলেও একই যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন।

প্রার্থীদের অভিযোগ, গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্তদের পুনরায় আবেদনের সুযোগ দেওয়ায় তাঁরা দুইবার সুপারিশবঞ্চিত হয়েছেন। দীর্ঘদিন ধরে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন স্থানে আন্দোলন করেও কার্যকর সমাধান পাননি তাঁরা।

তাঁদের ভাষ্য অনুযায়ী, গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। পরে ৮ জুন ২০২৬ সালের এক সংবাদ সম্মেলনে তাঁদের নিয়োগের বিষয়ে নির্দেশনা দেওয়া হয় এবং পদ সংরক্ষণের ঘোষণাও আসে। তবে কলেজ পর্যায়ে মাত্র ৭৫ শতাংশ পদ সংরক্ষণের সিদ্ধান্তের খবর তাঁদের হতাশ করে।

পরবর্তী সময়ে সংরক্ষণ নীতি বাদ দিয়ে শিক্ষক বদলির পর নিয়োগের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকর অগ্রগতি হয়নি বলে দাবি প্রার্থীদের। এনটিআরসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা ছাড়া এ বিষয়ে কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

এ অবস্থায় প্রার্থীরা দ্রুত ৯ হাজার ৮৪২ জনের নিয়োগ, বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ এবং সনদের মেয়াদ ও বয়সসীমা বিবেচনায় নিয়ে সবাইকে নিয়োগের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

17 − 1 =

About Author Information

তিন ধাপে উত্তীর্ণ হয়েও নিয়োগবঞ্চিত ৯৮৪২ জন প্রার্থী

Update Time : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬