Dhaka ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি যৌথ সহযোগিতা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, সামুদ্রিক অপরাধ দমন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে যৌথ সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এসব জাহাজ বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বৈঠকে ভবিষ্যতে গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে জি-টু-জি (G2G) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

প্রশিক্ষণ সহযোগিতার বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে সার্চ অ্যান্ড রেসকিউ, ভিবিএসএস, ড্রোন পরিচালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। আগামী বছর বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ কর্মসূচিতেও ইতালীয় কর্মকর্তাদের আমন্ত্রণ জানানোর কথা জানান তিনি।

জবাবে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং সামুদ্রিক নিরাপত্তা, উদ্ধার অভিযান, জলদস্যুতা দমন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি যৌথ মহড়া, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানসহ মন্ত্রণালয়, কোস্ট গার্ড ও ইতালীয় প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + 17 =

About Author Information

বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি যৌথ সহযোগিতা

Update Time : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬