Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার কারণে বড় ধরনের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে খাতটি। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন ক্রেতারা যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের তথ্য প্রকাশ করে সংগঠনটি।

বিজিএমইএ জানায়, চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। এতে ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে কারখানাগুলোর উৎপাদন ও ব্যবসায়িক ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে।

জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্য অনুযায়ী, অস্থিতিশীল পরিস্থিতি ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এসব কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী হিসাব করা হয়েছে।

সংগঠনটি জানায়, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন ঝুঁকির মুখে রয়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি ব্যয়ে আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে। পাশাপাশি বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হয়েছে।

জরিপে অংশ নেওয়া কারখানাগুলো জানিয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রেতারা ইতোমধ্যে তাদের নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব পোশাকের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশ মাত্র। সংগঠনটির হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। অথচ স্বল্প সময়ের জরিপে তথ্য দিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে সব ক্ষতিগ্রস্ত কারখানার তথ্য এই হিসাবের মধ্যে আসেনি।

এ ছাড়া জরিপে ক্ষয়ক্ষতি নিরূপণের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো চলমান রয়েছে। এ কারণে সামগ্রিক ক্ষতির পরিমাণ জরিপে পাওয়া হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে সংগঠনটি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × 2 =

About Author Information

৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

Update Time : ০৬:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬