Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সৌদি আরবে মৃত্যুদণ্ড: গ্রেপ্তারের আগে ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে

12 / 100 SEO Score

জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষ করে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক–কে কানাডায় কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে কানাডা সরকার।

সোমবার এক বিবৃতিতে দেশটির শিল্পমন্ত্রী মেলানি জোলি জানান, নির্দিষ্ট কিছু আইনি শর্ত মেনে টিকটক কানাডায় তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিনিয়োগ পরিকল্পনাও এগিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

কানাডা সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মসংস্থান বজায় থাকবে। টিকটক কানাডায় তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং সাংস্কৃতিক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে টিকটকের ব্যবসা বন্ধ করার নির্দেশ দেয় কানাডার শিল্প মন্ত্রণালয়। তবে গত জানুয়ারিতে দেশটির ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে এবং সরকারকে বিষয়টি পুনরায় পর্যালোচনার নির্দেশ দেয়।

নতুন সমঝোতার অংশ হিসেবে কানাডীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক। এর মধ্যে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা সুরক্ষা প্রযুক্তি। যাতে ব্যবহারকারীর তথ্য অননুমোদিতভাবে ব্যবহারের ঝুঁকি কমানো যায়।

এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায়ও বাড়তি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। তথ্য সুরক্ষা ব্যবস্থাগুলো কার্যকর আছে কি না, তা পর্যবেক্ষণের জন্য একটি স্বাধীন তৃতীয় পক্ষকে দায়িত্ব দেওয়া হবে।

টিকটক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স–এর মালিকানাধীন। অভিযোগ রয়েছে, ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় কানাডাসহ বিভিন্ন দেশ অ্যাপটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরেই নজরদারি করছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 1 =

About Author Information

আইনি শর্তে কানাডায় টিকটক চলবে

Update Time : ০৮:৩১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬