Dhaka ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় দলিল জালিয়াতির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দলিলের নম্বর ও সম্পাদনের তারিখ ঠিক রেখে তফসিল, দাতা, গ্রহীতা ও মৌজা পরিবর্তন করে জাল দলিল তৈরির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার কলাপাড়া থানায় মোয়াজ্জেমপুর গ্রামের মো. সোবহানকে আসামি করে মামলাটি করেন উপজেলার নিজশিববাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদার।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সোবহান ২০০৯ সালের ২৩১৯ নম্বর দলিল দেখিয়ে ইউসুফপুর মৌজার ১৫৩ নম্বর খতিয়ানের ১৩৯৭ নম্বর দাগের সাড়ে ১৬ শতক জমির নামজারির জন্য আবেদন করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক দলিলটি যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেন।পরবর্তীতে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের নথি যাচাই করে জানা যায়, উল্লিখিত দলিলটি প্রকৃতপক্ষে তেগাছিয়া মৌজার এক ব্যক্তির নামে সম্পাদিত। তবে দলিলটির তফসিল, দাতা, গ্রহীতা ও মৌজা পরিবর্তন করে নতুনভাবে জাল দলিল তৈরি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গত ২৪ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রারের হাফেজখানা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সোবহানকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে এক দফা অভিযান চালানো হয়েছে। পাশাপাশি এ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ভূমি প্রশাসনের ধারণা, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে কে দলিলটি লিখেছেন এবং কারা এ জালিয়াতির সঙ্গে জড়িত—সে বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × one =

About Author Information

কলাপাড়ায় দলিল জালিয়াতির অভিযোগে মামলা

Update Time : ১১:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬