Dhaka ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১ জন

10 / 100 SEO Score

হামে আক্রান্ত হয়ে কুমিল্লার তিন শিশু ঢাকায় মারা গেছে। হামে আক্রান্ত হয়ে জেলায় আরও ২১ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বিষয়টি নিশ্চিত করেছেন।মারা যাওয়া শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং দুজন তিতাস উপজেলার বাসিন্দা।সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বলেন, হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লার তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।তিনি আরও বলেন, গত এক মাসে জেলার ৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনের পজিটিভ এসেছে। পর্যায়ক্রমে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্তদের বাসায় গিয়ে হামের টিকা দিচ্ছি। যারা আক্রান্ত হচ্ছে তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, গত ১২ দিনে ২৫ জন শিশু হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন শিশু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। হাম আক্রান্তদের বিশেষ সেবা নিশ্চিত করতে হাসপাতালে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১ জন

Update Time : ০৫:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬