Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্লো ওভার রেটে শাস্তি পেল পাকিস্তান-শ্রীলঙ্কা দুর্গার সাজে মুগ্ধতা ছড়ালেন পূজা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সৌদি আরবে মৃত্যুদণ্ড: গ্রেপ্তারের আগে ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে আর্টেমিস–২ নভোচারীদের বিশ্বরেকর্ড

12 / 100 SEO Score

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে মানব মহাকাশযাত্রায় নতুন রেকর্ড গড়েছেন নাসার আর্টেমিস–২ মিশনের চার নভোচারী।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস–২ অভিযানে অংশ নেওয়া চার নভোচারী তাঁদের বহনকারী মহাকাশযান নিয়ে চাঁদের পেছন দিক অতিক্রম করেন। এ সময় প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে তাঁদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে চাঁদের অপর প্রান্ত ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেন তাঁরা।

গ্রিনিচ মান সময় (GMT) সোমবার বিকেল ৩টা ৫৮ মিনিটে নভোচারীরা যখন চাঁদের পেছনের সর্বোচ্চ দূরত্বে পৌঁছান, তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল)। এর মধ্য দিয়ে মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড গড়ে আর্টেমিস–২ মিশন।

এর আগে এই রেকর্ড ছিল নাসার অ্যাপোলো–১৩ মিশনের দখলে। ১৯৭০ সালের এপ্রিলে ওই অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার (প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) দূরত্বে পৌঁছেছিলেন।

নতুন এই অর্জনকে ভবিষ্যতে চাঁদ ও গভীর মহাকাশে মানব অভিযানের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × two =

About Author Information

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে আর্টেমিস–২ নভোচারীদের বিশ্বরেকর্ড

Update Time : ০৬:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬