Dhaka ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

রংপুর নগরীতে পূর্ব শত্রুতার জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে কোতোয়ালী থানার মাছুয়াপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান নগরীর বৈরাগী পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাকিব অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এদিকে নিহতের পরিবারের দাবি, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালী থানায় একটি মামলায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন, যার প্রধান আসামি ছিলেন রাকিবের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মমিন মিয়া। ওই মামলার জেরে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আজাদ রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাকিবের সঙ্গে অভিযুক্তদের পূর্ব বিরোধ ছিল। ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে কাজ চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং থানা ও ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twenty − 18 =

About Author Information

পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

Update Time : ০৪:১৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬