সংবাদ শিরোনাম :
জয়ের সম্ভাবনা জাগিয়েও আফগানদের কাছে হারল বাংলাদেশ
জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বুধবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ২৩৭ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। দলীয় স্কোরে মাত্র ৩ উইকেট হারিয়েই ১৫৭ রান সংগ্রহ করে ফেলে টাইগার যুবারা। একপর্যায়ে দলের জয় সময়ের ব্যাপার মনে হলেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটারদের চরম ব্যর্থতায় পথ হারায় দল। শেষ পর্যন্ত মাত্র ১৯৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস, ফলে বড় ব্যবধানের হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
তবে প্রথম ২ ম্যাচ জিতে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে টাইগার যুবারা।
Tag :


















