Dhaka ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা ফরিদপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ নিহত ৩ প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ এবার জাল সনদধারী মাদ্রাসা ও কারিগরির ২৬২ শিক্ষক শনাক্ত দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা চ্যাম্পিয়ন্স লিগে ফিরতে আর মাত্র ২ পয়েন্ট চাই ম্যানইউর রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে দূরে গিয়ে গোপন মিটিং করে: প্রধানমন্ত্রী পুতিনের সমর্থন ইরানের প্রতি রূপালী ব্যাংকে নতুন পরিচালক সাইফুল ইসলাম

ফরিদপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ নিহত ৩

12 / 100 SEO Score

ফরিদপুরের সদর উপজেলায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামের হারুন মোল্লার বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত আকাশ (২৮) পালিয়ে যান। তাকে গ্রেফতারে কাজ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গদারডাঙ্গী গ্রামের বাসিন্দা হারুন মোল্লার ছেলে মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) সোমবার রাতে হঠাৎ করেই পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার ফুপু রাহেলা বেগম (৫০), দাদি আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫) নিহত হন। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, আকাশ নামের মানসিক ভারসাম্যহীন এক যুবক হঠাৎ করে তার পরিবারের লোকজনের ওপর কোদাল দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই পরিবারের দুই সদস্য ও একজন প্রতিবেশী নিহত হন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফরিদপুরে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের কোদালের কোপে দাদি-ফুপুসহ নিহত ৩

Update Time : ০৬:০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬