Dhaka ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টি মসজিদ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ মহানবমীতে তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী চোয়ালের অস্ত্রোপচার শেষে মাঠে ফেরার অপেক্ষায় মার্টিনেজ

সড়ক অবরোধে থমকে গেল সাজেকের পর্যটন রুট

8 / 100 SEO Score

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে আজ সোমবার (১১ মে) দীঘিনালা–সাজেক–বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলোর ডাকা এই অবরোধের ফলে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের সমর্থনে ভোর থেকেই ইউপিডিএফ কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সাজেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

গত ৯ মে শনিবার সকাল পৌনে ৬টার দিকে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা। সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শুকনাছড়া এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ১০-১২ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হেগেরা চাকমা সাজেক ইউনিয়নের রেতকাবা এলাকার বাসিন্দা রঙ্গমনি চাকমার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শুকনাছড়া এলাকায় বসবাস করতেন এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ইউপিডিএফ এই হত্যাকাণ্ডের জন্য তাদের প্রতিপক্ষ আঞ্চলিক রাজনৈতিক দলকে দায়ী করে আসছে।

অবরোধের কারণে সাজেকগামী এবং সাজেক থেকে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। দুপুর ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিবি/এল

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 6 =

About Author Information

সড়ক অবরোধে থমকে গেল সাজেকের পর্যটন রুট

Update Time : ০৪:৫৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬