Dhaka ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে গিয়ে তিনি মরহুম বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি শেরেবাংলা নগরে অবস্থিত বাবা ও মায়ের স্মৃতিবিজড়িত কবর প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম বাবা-মার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায়ও দোয়া করা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারতে তারেক রহমান

Update Time : ০৫:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬