Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উজানে ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
9 / 100 SEO Score

উজানে ভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবনের আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রকাশিত সাপ্তাহিক ধারণাগত পূর্বাভাসে বলা হয়, আগামী সপ্তাহে রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২৩ জুলাই তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এতে আরও বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। তবে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলের বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ফেনী, মুহুরি, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি আগামী তিন দিনে কমতে পারে। পরবর্তী সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও সামগ্রিকভাবে এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উজানে ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা

Update Time : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬