Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের পরিবারে এসেছে নতুন সুখবর। তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। আশরাফুল-আনিকা দম্পতির কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্রসন্তান।

শুক্রবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন আশরাফুল। তিনি জানান, রাত ১০টা ৩৫ মিনিটে মহান আল্লাহ তা’আলা তাদের পরিবারে আরও একটি পুত্রসন্তান দান করেছেন।

আশরাফুল লেখেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তা’আলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।

তিনি আরও লেখেন, আল্লাহর এই অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

সন্তানদের জন্য দোয়া চেয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ লেখেন, আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।” (সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

Update Time : ০৫:৪৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬