Dhaka ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধনে লাগাম চায় ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
9 / 100 SEO Score

দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ বন্ধের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক হলেও ভবিষ্যতে রাজনৈতিক স্বার্থে সংবিধান পরিবর্তনের সুযোগ রোধে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রইল। এই রায় বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে এই রায়ের প্রেক্ষাপট তৈরির দিকে। নব্বইয়ের দশকে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছিল তা দেশের বিদ্যমান সাংবিধানিক সুবিধার সুযোগ নিয়েই পতিত ফ্যাসিস্ট সরকার বাতিল করেছিল। ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্ববধায়ক সরকারও ফেরত এসেছে কিন্তু দলীয় স্বার্থ চিন্তায় সংবিধান সংশোধন করার সুযোগ এখনো বিদ্যমান। এই সুযোগ বন্ধ করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সংবিধান সংশোধনে লাগাম চায় ইসলামী আন্দোলন

Update Time : ০৪:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬