Dhaka ০৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংক কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবাইদুর রহমানের পদত্যাগের পরপরই নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে একটি চিঠি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগে বাধ্য হন। তার সঙ্গে আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও দায়িত্ব ছাড়েন।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. এম জুবাইদুর রহমান। গত বছরের ২৩ জুলাই সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগের পর তাকে চেয়ারম্যান করা হয়েছিল।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে রোববার (২৪ মে) ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাধ্যতামূলক ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগ নিয়ে ওই সভায় আলোচনা হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ওমর ফারুক খানকে ৪৯ দিনের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আগামী ৩১ মে তার ছুটি শেষ হওয়ার কথা রয়েছে।

রোববার (২৪ মে) তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ে এলেও আন্দোলনকারীরা তাকে ভেতরে প্রবেশ করতে দেননি। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন খুরশীদ আলম

Update Time : ০৭:৪২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬