থানায় বসা সাংবাদিকদের নিয়ে মন্তব্য এনামের
চট্টগ্রামের পটিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় থানায় সাংবাদিকদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন এমপি এনামুল হক এনাম। তিনি বলেন, রাতে থানায় বসে থাকা সাংবাদিকদের কাজ কী—তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।
তিনি বলেছেন, থানায় বিএনপির দলীয় পরিচয়ে কেউ বসে থাকলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন।কোনো তথ্য জানার থাকলে থানাকে প্রদান করতে পারেন; কিন্তু পটিয়া থানায় সাংবাদিক পরিচয়ে একজন সাংবাদিক রাতে বসে থাকেন। একইভাবে সাংবাদিক পরিচয়ে একজন নারীও বসে থাকেন।
বৃহস্পতিবার বিকালে পটিয়া উপজেলা মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পটিয়া থানার ওসি জিয়াউল হকসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এমপি এনামুল হক এনাম আরও বলেন, পটিয়ায় এখনো মাটি কাটে। এদের ধরেন। সবাই সহযোগিতা করে পুলিশে দেন।























