Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়ম করলেই প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কনো অনিয়ম করলেই সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য কমিশনের ক্ষমতা বাড়িয়ে সংশোধন করা হয়েছে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা।

সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) ও (২) এ এই বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

সংশোধিত বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) এ বলা হয়েছে- ‘এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস হতে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্ট হতে কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তা হলে কমিশন বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ প্রদান করতে পারবে। ’

উপ-বিধি (২) এ বলা হয়েছে, ‘উপ-বিধি (১) এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা তার নির্দেশে বা তার পক্ষে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তা হলে কমিশন, তাৎক্ষণিকভাবে লিখিত আদেশ দ্বারা, উক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eight − 4 =

About Author Information

অনিয়ম করলেই প্রার্থিতা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন

Update Time : ০৩:০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬