Dhaka ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন পরিচালক এস এম হামিদ

10 / 100 SEO Score

ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।এর আগে খেলাপি ঋণসংক্রান্ত বিতর্কের মুখে থাকা স্বতন্ত্র পরিচালক আব্দুল জলিলকে অপসারণ করা হয়।

নতুন দায়িত্ব প্রসঙ্গে আব্দুল হামিদ বলেন, ‘অগ্রাধিকার থাকবে কীভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ব্যাংকটি ভালো অবস্থানে যেতে পারে।’বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেছে স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ব্যক্তি দেওয়ার, তাই দিয়েছে। এটি রুটিন কাজের অংশ।’নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে এ বিষয়ে ব্যাংকটিকে চিঠি পাঠিয়েছে। যদিও আনুষ্ঠানিক চিঠি হাতে না পেলেও নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষ থেকে অবহিত করা হয়েছে বলে জানান আব্দুল হামিদ। ঈদের ছুটির পর অনুষ্ঠিত প্রথম পরিচালনা পর্ষদের সভায় তিনি যোগ দেবেন।দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন আব্দুল হামিদ এর আগে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রিমিয়ার ব্যাংকেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি নিরীক্ষা প্রতিষ্ঠান ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানির অংশীদার হিসেবে যুক্ত আছেন।

এদিকে পূর্ববর্তী পরিচালককে ঘিরে ঋণ-সংক্রান্ত তদবিরের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে তাকে সরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনো ব্যাংকের ওয়েবসাইটে তার নাম অপসারণ করা হয়নি বলে জানা যায়।বর্তমানে ইসলামী ব্যাংকে মোট পাঁচজন পরিচালক রয়েছেন, যাদের সবাইকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার পর ব্যাংকটিতে কোনো শেয়ারধারী পরিচালক নেই।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 1 =

About Author Information

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন পরিচালক এস এম হামিদ

Update Time : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬