Dhaka ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক সক্ষমতা বাড়াতে চার মুসলিম দেশের বদর চুক্তি

আর্ন্তজাতিক ডেস্ক
8 / 100 SEO Score

সামরিক সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ‘বদর’ চুক্তি করেছে চার মুসলিমপ্রধান দেশ তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া।

বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় এ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তারা বলেছে, কাতারের রাজধানী দোহায় এই চার দেশ বদর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে নিজেদের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা ও উন্নয়ন সম্পর্ক গভীর করার জন্য।

এই চুক্তির ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে উল্লেখ করে তার্কিস মন্ত্রণালয় আরও বলেছে, “চুক্তির লক্ষ্য হলো সামরিক উৎপাদন বৃদ্ধি করা, সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সহায়তা করা।”

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, প্রত্যেক দেশের আলাদা সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একে-অপরের সহায়তায় ব্যাপক ভূমিকা রাখবে।

মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটোভুক্ত দেশ। ন্যাটো জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা আছে। তুরস্ক উপসাগরীয় আরব দেশগুলোকে সামরিকভাবে আগে থেকেই সহায়তা করে আসছে। এরমধ্যে কাতারে তাদের সেনাঘাঁটিরও অবস্থান রয়েছে।

এরআগে গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছিল তুরস্ক। যা মক্কা চুক্তি নামে পরিচিত। এ চুক্তিতে বলা আছে কোনো দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সক্ষমতা নিয়ে আক্রান্ত দেশকে সহায়তায় এগিয়ে আসবে।

সূত্র: রয়টার্স

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × four =

About Author Information

সামরিক সক্ষমতা বাড়াতে চার মুসলিম দেশের বদর চুক্তি

Update Time : ০৩:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬