Dhaka ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নানা পাটেকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন হাজারো কৃষক 

8 / 100 SEO Score

চিরতরে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। নানার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক হাজার কৃষক অংশ নিয়েছিলেন।তবে তার শেষবিদায়ের মুহূর্তে বলিউড পাড়ার তারকাদের বড় অংশের অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।

তাই সহকর্মীদের এমন উদাসীনতা কিছুতেই মেনে নিতে পারেননি মারাঠি চলচ্চিত্র নির্মাতা প্রবীণ তার্ডে। খোলাখুলিভাবেই নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

গত ৮ অক্টোবর গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান নানা পাটেকর। সেদিন রাতেই পুনের কাছে তার নিজ গ্রামের বাড়িতেই সম্পন্ন হয় তার শেষকৃত্য। জ্যাকি শ্রফ, সুরেশ ওয়াড়কর, আনিস বাজমি ও সাজিদ নাদিয়াদওয়ালার মতো হাতে গোনা কয়েকজন তারকা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকলেও বলিউডের বাকিদের অনুপস্থিতি অবাক করেছে অনেককেই।

এ প্রসঙ্গে এক ভারতীয় সংবাদ মাধ্যমে প্রবীণ তার্ডে বলেন, যারা নিজেদের নানার বন্ধু বলে দাবি করতেন, অন্তত তাদের শেষকৃত্যে উপস্থিত থাকা উচিত ছিল।

তবে বলিউডের উপস্থিতি না থাকায় নানার মহানুভবতা যে একটুও ম্লান হয় না, সে কথাও জোর দিয়ে বলেছেন এই নির্মাতা। তার মতে, বলিউড কখনোই নানার চেয়ে বড় হতে পারে না।

প্রবীণ তার্ডে বলেন, ‘বলিউডের মানুষেরা শেষকৃত্যে উপস্থিত না থাকায় নানার মহানুভবতা একটুও কমে যায় না। বলিউড কখনোই নানার চেয়ে বড় নয়। নানা অত্যন্ত মহান একজন মানুষ ছিলেন। নানার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক হাজার কৃষক অংশ নিয়েছিলেন। তাদের গায়ে ঘাম ও মাটির গন্ধ ছিল। পারফিউম মাখা বলিউডের যেকোনো ব্যক্তির চেয়ে সেই কৃষক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, গোয়ার মণিপাল হাসপাতালে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নানা পাটেকর। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। অবশেষে ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গুণী এই প্রবীণ অভিনেতার প্রস্থানের মধ্য দিয়েই অবসান ঘটল বলিউডের এক অবিস্মরণীয় যুগের।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 − 9 =

About Author Information

নানা পাটেকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছিলেন হাজারো কৃষক 

Update Time : ১০:১৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬