Dhaka ০২:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাওনা আদায়ের নামে ‘মামলা-বাণিজ্য’, আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না যারা মাদকবিরোধী অভিযানে অস্ত্র উঁচিয়ে ধরার ব্যাখ্যা দিলেন ইশরাক হোসেন প্রতিপক্ষের রক্ষণ ভেঙে মেসির জোড়া গোল, জিতলো মায়ামি নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেফতার কানাডায় সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহু হতাহতের শঙ্কা মালয়েশিয়ায় চলতি বছরে বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি আটক কক্সবাজারে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, একই পরিবারের ছয়জন ‘জাতীয় পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের পবিত্র দায়িত্ব’ ত্রিদেশীয় সিরিজে হার দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু

মোদিবিরোধী পোস্ট ঘিরে ইমরানের নামে বিতর্ক

8 / 100 SEO Score

বলিউড অভিনেতা ইমরান খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এতে দাবি করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী পোস্ট দেওয়ার জন্য তাঁকে ১৫ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন কোনো পোস্ট বা স্টোরি পাওয়া যায়নি।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। কেউ অভিনেতার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ পুলিশের নির্দেশ বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন।

এমন পরিস্থিতিতে ইমরানের নামে ছড়িয়ে পড়া স্ক্রিনশটে লেখা হয়েছে, ‘মোদি সরকারবিরোধী পোস্টের জন্য আমাকে ১৫ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, আমি কখনই সেই প্রলোভনের ফাঁদে পা দিইনি। সম্পূর্ণ বিনামূল্যেই আমি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলাম।’

তবে ইমরানের ইনস্টাগ্রাম প্রোফাইল খতিয়ে দেখেও ওই ধরনের কোনো স্টোরি পাওয়া যায়নি। নেটিজেনদের একাংশের ধারণা, স্ক্রিনশটটি ভুয়া এবং এআই ব্যবহার করে তৈরি করা হতে পারে।

ভাইরাল পোস্টটির প্রতিক্রিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘আবারও ভুয়া স্ক্রিনশট! প্রতিদিন কোনও না কোনও সেলিব্রিটির নামে নতুন ভুয়া স্ক্রিনশট ছড়ানো হয়।’

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশ স্ক্রিনশটটিকে সত্য বলে দাবি করছেন। এ বিষয়ে ইমরান খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: সংবাদ প্রতিদিন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × 3 =

About Author Information

মোদিবিরোধী পোস্ট ঘিরে ইমরানের নামে বিতর্ক

Update Time : ০২:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬