Dhaka ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

ফিরে আবারও আলোচনায় বিপাশা হায়াত

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম বিপাশা হায়াত যিনি একাধারে অভিনয়শিল্পী, চিত্রশিল্পী ও নাট্যকার হিসেবে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। মঞ্চনাটক থেকে টেলিভিশন এবং চলচ্চিত্র সব মাধ্যমেই তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে দীর্ঘদিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারও আলোচনায় এসেছেন এই গুণী শিল্পী।

দেশে ফিরেই একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত দর্শন এবং অভিনয়জীবনের নানা অজানা গল্প শেয়ার করেন তিনি। আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব এবং একই সময়ে বলিউড থেকেও পাওয়া একটি সুযোগের প্রসঙ্গ।

বিপাশা হায়াত জানান, বলিউডের প্রস্তাবটি আসলে ওই সময়ের চেয়ে কিছুটা পরে এসেছিল। তবে সেটি ছিল পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ। সিনেমার নাম মনে না থাকলেও, যিনি তাকে প্রস্তাব দিয়েছিলেন, তার নম্বর এখনো নিজের ফোনে সংরক্ষিত আছে বলে জানান তিনি। এমনকি তাদের মধ্যে কয়েকবার কথাও হয়েছিল।

কিন্তু সেই প্রস্তাব শেষ পর্যন্ত গ্রহণ করেননি বিপাশা। কেন? এই প্রশ্নের জবাবে তিনি তুলে ধরেন নিজের মূল্যবোধ ও দর্শকের প্রতি দায়বদ্ধতার কথা। তার ভাষায়, দেশের দর্শক তাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, সেটিকে ছোট করে দেখার মতো কোনো সিদ্ধান্ত তিনি নিতে চাননি। শুধু বলিউডে কাজ করার জন্য ‘যে কোনো’ চরিত্রে অভিনয় করা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

তিনি আরও বলেন, একজন তারকা হওয়ার চেয়ে নিজেকে তিনি ‘পাবলিক ফিগার’ হিসেবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে বড় ধরনের দায়িত্ব। প্রতিটি কাজেই সেই দায়িত্ববোধ বজায় রাখা জরুরি এ বিশ্বাস থেকেই তিনি সিদ্ধান্ত নেন।

মানুষের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন বিপাশা। তার মতে, পৃথিবীর যত সংঘাত, বিরোধ সবই ভালোবাসার অভাব থেকে জন্ম নেয়। তাই দর্শকের ভালোবাসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি মনে করেছেন, দেশের বাইরের চেয়ে দেশের ভেতরেই তার কাজের মূল্য বেশি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 5 =

About Author Information

ফিরে আবারও আলোচনায় বিপাশা হায়াত

Update Time : ০৪:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬