Dhaka ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্লো ওভার রেটে শাস্তি পেল পাকিস্তান-শ্রীলঙ্কা দুর্গার সাজে মুগ্ধতা ছড়ালেন পূজা সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সৌদি আরবে মৃত্যুদণ্ড: গ্রেপ্তারের আগে ফেসবুকে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল ইসলামে যাদের সঙ্গে বিবাহ বন্ধন হারাম মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনার কাছে হার: রেফারির সমালোচনা করায় মিশরের কোচসহ তিনজন নিষিদ্ধ ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা টুপটুপ কর্তৃপক্ষের চরম অবহেলায় প্রাণ হারায় ১০ পর্যটক : পুলিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার সমীকরণ, কী করতে হবে বাংলাদেশকে

বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ

12 / 100 SEO Score

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও প্রথম দিকে ভোটারদের উপস্থিতি ছিল বেশ কম।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, নির্বাচনের প্রথম আড়াই ঘণ্টায় (সকাল ১০টা পর্যন্ত) ভোট পড়েছে ৭ দশমিক ০২৩ শতাংশ।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত পরিস্থিতি প্রতিবেদন-০২ সূত্রে জানা গেছে, এই আসনের মোট ১৫০টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের মধ্যে ৩১ হাজার ৬২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতাংশের হিসাবে এই হার ৭.০২৩%।

রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকে ভোটার উপস্থিতি কম হয়েছে৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছি।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × one =

About Author Information

বগুড়া-৬ উপনির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ

Update Time : ০৬:৫৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬