Dhaka ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাংককর্মীদের মানববন্ধন

12 / 100 SEO Score

ইসলামী ধারার পাঁচটি ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারীদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইসলামী ধারার পাঁচটি ব্যাংক— ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আল-আরাফ ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক— থেকে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অধিকাংশ চাকরিচ্যুতি ২০২৪ সালের ৫ আগস্টের পর ঘটেছে।

তাদের অভিযোগ, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ৭ থেকে ৮ বছর ধরে নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করলেও তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বদলি, প্রশাসনিক হয়রানি, অফিসিয়াল আইডি নিষ্ক্রিয় করে দেওয়া, মানসিক ও শারীরিক নির্যাতনসহ বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে।মানববন্ধনে বক্তারা বলেন, কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, যা শ্রম অধিকার ও ন্যায্যতার পরিপন্থি। ক্ষতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি স্মারকলিপি দেন।স্মারকলিপিতে তারা চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল, প্রশাসনিক হয়রানি বন্ধ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। তারা বলেন, দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশ ব্যাংকের সামনে ব্যাংককর্মীদের মানববন্ধন

Update Time : ০১:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬